যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের রাতে হোয়াইট হাউসের খাবারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগী। ছবিতে দেখা গেছে, জনপ্রিয় রেস্তোরাঁ চেইন ‘চিজকেক ফ্যাক্টরি’র একটি খাবারের ব্যাগ।
হোয়াইট হাউসের উপ-যোগাযোগ পরিচালক কেলান ডর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বড় একটি দিনে হোয়াইট হাউসে ভালো খাবার।’
তবে নির্বাচনের রাতে খাবারের এই ছবি পোস্টের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপট।
গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউস সংস্কারকাজ নিয়ে কৌতুক করতে গিয়ে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা টানেন। তিনি ব্যঙ্গ করে বলেন, সাদ্দাম হোসেন যেন চিজকেক ফ্যাক্টরি খুলছেন—এমন দৃশ্যের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সংস্কারকাজের তুলনা করা যায়।
ওবামার ওই মন্তব্য এবং এর জবাবে ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচনের রাতে হোয়াইট হাউসের কর্মকর্তার চিজকেক ফ্যাক্টরির খাবারের ছবি পোস্ট করায় সেই বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে।
‘কেন ইরান যুদ্ধ শুরু, এখনো কেন চলছে?’ প্রশ্ন টেক্সাসের ভোটার মনিকার