যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে ‘খামেনির অপরাধের করিডর’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করেছেন প্রবাসী ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামলে হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এতে।
ইরান ইন্টারন্যাশনালের হাতে আসা একটি ভিডিওতে প্রদর্শনীর দৃশ্য দেখা গেছে। আয়োজকদের উদ্যোগে এক সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে।
এর আগে যুক্তরাজ্যের লন্ডনে ট্রাফালগার স্কয়ারেও একই শিরোনামে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছিল।
প্রদর্শনীতে খামেনির শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও বিক্ষোভ দমনের ঘটনাগুলো নথিভুক্ত করে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, আজ থেকে আবেদন শুরু