ইরান যুদ্ধ বন্ধে কাজ করার ঘোষণা ডেমোক্র্যাট সিনেটরের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ এএম

যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস কুনস জানিয়েছেন, আগামী সপ্তাহে কংগ্রেসের কার্যক্রমে ফিরে ইরান যুদ্ধ বন্ধ, শুল্কনীতি বাতিল এবং স্বাস্থ্যসেবায় ব্যয় কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে কাজ করতে চান ডেমোক্র্যাটরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আগামী সপ্তাহের আইন প্রণয়নসংক্রান্ত অগ্রাধিকার তুলে ধরেন কুনস। তিনি বলেন, সোমবার ওয়াশিংটনে ফিরে কী কী পদক্ষেপ নিতে হবে, তা তাঁর কাছে স্পষ্ট।

কুনস বলেন, ইরান যুদ্ধ বন্ধ করতে হবে, অযৌক্তিক শুল্কনীতি বাতিল করতে হবে এবং স্বাস্থ্যসেবায় বিপর্যয়কর ব্যয়সংকোচনের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে।

এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর কাজ শুরু করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত