ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসনের দাবি জোরালো করছেন ডেমোক্র্যাটরা। এমন পরিস্থিতিতে হেগসেথের কাজের প্রশংসা করে তাঁকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথ বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন। এর মধ্যে পেন্টাগন থেকে ‘ওয়োক জেনারেলদের’ সরিয়ে দেওয়ার বিষয়টিও রয়েছে।
ট্রাম্প বলেন, তিনি ‘ওয়োক’ মনোভাবের কোনো জেনারেল পছন্দ করেন না। এ সময় হেগসেথের অন্যান্য সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, সেই যুদ্ধ মাত্র ৪৮ মিনিটে শেষ হয়েছিল।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান নামের একটি দেশের সঙ্গে তাদের যুদ্ধ চলছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এ ছাড়া তাঁর দাবি, গত কয়েক মাসে কেউ নিহত হয়নি।
সূত্র: আল-জাজিরা
আয়াতুল্লাহ খামেনির শাসনামলে 'হত্যাকাণ্ড' তুলে ধরতে যুক্তরাষ্ট্রে প্রদর্শনী