পদত্যাগের গুঞ্জন উড়িয়ে রুবিও বললেন ‘কাজটি ভালোবাসি’

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগের পরিকল্পনার খবর নাকচ করেছেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—এমন জল্পনার মধ্যেই দায়িত্ব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, তিনি যে কাজ করছেন, তা ভালোবাসেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে দায়িত্ব পালন করাই সব সময় তাঁর পরিকল্পনা ছিল।

পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন রুবিও। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন চাইবেন কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

রুবিও বলেন, ২০২৮ সালের নির্বাচন নিয়ে তিনি আর কোনো কথা বলতে চান না। এ বিষয়ে আলোচনা থেকে বিরত থাকবেন বলেও জানান তিনি।

এদিকে সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতি নিজের সমর্থন আবারও জানিয়েছেন রুবিও। তাঁর মতে, ভ্যান্স প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে অসাধারণ প্রার্থী হবেন।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত