চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১৪

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানের একটি ৪০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের ব্যস্ত একটি প্রধান সড়কের পাশে অবস্থিত ভবনটিতে আগুন লাগে। আগুনে আহত ২৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

অনলাইনে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা যায়, ৪০ তলা ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। ভবনের বাইরের দিকে ক্রেনে অবস্থান নিয়ে অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ভবনের মাঝের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়। এ ঘটনায় মোট ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

চীনের গুরুত্বপূর্ণ শিল্প ও উৎপাদনকেন্দ্রগুলোর একটি তাইইউয়ানে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

ওয়াইএ
আরও পড়ুন