খবর সংযোগ ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেন সফর করেছেন। সোমবার (২০ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কিয়েভে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জানা গেছে, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের অব্যাহত সহায়তার বিষয়ে আশ্বস্ত করতে তার এই ইউক্রেন সফর।

সফরের বিষয়ে এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং দেশটির মুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করতে কিয়েভ সফর করছেন অস্টিন।
নিরাপত্তার কারণে সফরের বিষয়টি আগে থেকে ঘোষণা দেওয়া হয়নি। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া পুরোদমে ইউক্রেনে হামলা শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

