ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার এক মাস পার হলেও যুদ্ধের যৌক্তিকতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো সরাসরি হুমকি নয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা রাখে না, বরং তা কেবল মিত্র দেশ ও আঞ্চলিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। এই বক্তব্য হোয়াইট হাউসের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে ইরানকে বারবার ‘আসন্ন হুমকি’ হিসেবে তুলে ধরা হয়েছে।
তাহলে কেন এই যুদ্ধ এই প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র মূলত অঞ্চলে নিজেদের স্বার্থ ও মিত্রদের সুরক্ষার জন্যই ঝুঁকি নিয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইউরোপীয় মিত্রদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার সময় এসেছে।
তিনি আক্ষেপ করে বলেন, যুক্তরাষ্ট্র যখন সহযোগিতা চায়, তখন অনেক ক্ষেত্রেই মিত্রদের কাছ থেকে দ্বিধা, প্রশ্ন এবং অনীহা দেখা যায়। এর ফলে কার্যকর জোট গঠনও কঠিন হয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মিত্রদের প্রতি চাপ বাড়াচ্ছেন। এর একদিন আগে তিনি যুক্তরাজ্যকে সরাসরি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন সময় এসেছে নিজের জন্য লড়াই করার সক্ষমতা দেখানোর। সূত্র: মিডল ইস্ট আই
হরমুজ প্রণালি খুললেও স্বাভাবিক হতে লাগবে কয়েক মাস
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের মিসাইল হামলা
