যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাষ্ট্র সামলানোর পাশাপাশি পারিবারকেও তিনি যথেষ্ট সময় দিয়ে থাকেন। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী অক্ষতা মূর্তির অনুরোধে প্রতিদিনই তিনি বিছানা গোছান।
মঙ্গলবার (৫ মার্চ) দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন দৈনন্দিন রাষ্ট্রীয় কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে তাকে প্রায় প্রতিদিনই ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে গিয়ে বিছানা গোছগাছ করতে হয়। কারণ বিছানা গুছিয়ে রাখতে পটু নন তার স্ত্রী।
সুনাক বলেছেন, তবে রোজ রোজ বিছানা গোছানো লাগে না, এটা আমাকে পীড়া দেয়। তাই আমি মাঝে মাঝে বিছানা গোছানোর জন্য অফিস থেকে ফ্ল্যাটে ফিরে আসি। বিছানা এলোমেলো দেখলে বিরক্ত লাগে।
এ বিষয়ে অক্ষতা মূর্তি বলেছেন, শোবার ঘরটি ‘সুন্দর এবং পরিপাটি’ করে রাখা তার স্বামীর ‘বিশেষ দক্ষতাগুলোর’ মধ্যে একটি। আমরা যখন পড়াশোনা করতাম, তখন আমি এলে বিছানার ওপর বসেই খেতাম। আমার সেই কক্ষে ঋষিও আসত। এসে প্রায় সময়ই আমার বিছানার ওপর প্লেট দেখত।

