লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিক্ষার্থী নিহত

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাকালে কেন্দ্রটিতে প্রায় ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে রেসকিউ ১১২২। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

কাহনা টিএইচকিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মোট ১৯ জন শিশুকে আনা হয়। তাদের মধ্যে ১৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং পাঁচজন চিকিৎসা নিচ্ছে। আহতদের মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা।

রেসকিউ ১১২২ জানিয়েছে, যে কক্ষটির ছাদ ধসে পড়েছে সেটি টি-আর গার্ডারের ওপর নির্মিত ছিল এবং সেটি হঠাৎ ভেঙে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

উদ্ধার কর্মকর্তাদের ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে এখনও ১১ জন শিক্ষার্থী আটকা থাকতে পারে। ছাদ ধসের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

 

Attr/AHA
আরও পড়ুন