রাশিয়ায় ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করা গেলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।
গত শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের বক্তব্য থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এর আগে গত বুধবার মস্কো ঘোষণা করেছিল যে পেট্রল ও ডিজেল রপ্তানির এই নিষেধাজ্ঞা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
তবে আশার কথা হলো, বর্তমানে রাশিয়ার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো যথেষ্ট ডিজেল মজুদ রয়েছে। উপপ্রধানমন্ত্রী নোভাক স্পষ্ট করেছেন যে ভবিষ্যতে চাহিদার তুলনায় উৎপাদন বাড়লে তবেই রপ্তানি নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা হবে।
সূত্র: রয়টার্স
বাজারে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে রাজি ইউরোপ