ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকায় ইসরায়েলি সামরিক বাহিনী দেশটির বাসিন্দাদের সতর্ক করে বলেছে, তারা যেন ইরানি হামলার শিকার হওয়া এলাকাগুলোর অবস্থান বা লোকেশন শেয়ার না করে।
রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী এ সতর্কবার্তা দেয়।
সতর্কবার্তা আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের বাঙ্কারে অবস্থান করা উচিত। যদি কোনো সতর্ক সংকেত বা অ্যালার্ট না পেলেও সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকুন।
জানা গেছে, ইরান মধ্যপ্রাচ্যজুড়ে নতুন দফায় হামলা শুরু করেছে, যার মূল লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিয়েছে। ইরান তার 'প্রতিশোধ' মিশন হিসেবে ইসরায়েলের ওপর একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই সংকটময় মুহূর্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) তাদের নাগরিকদের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।
আরও জানা গেছে, রায়েলি সামরিক বাহিনী নাগরিকদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে তারা যেন হামলার শিকার হওয়া নির্দিষ্ট কোনো স্থান বা ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করে। এর মূল কারণ হলো, ইরান যেন তাদের হামলার নির্ভুলতা (Accuracy) যাচাই করতে না পারে এবং পরবর্তী দফার হামলার জন্য লক্ষ্যবস্তু সংশোধন করার সুযোগ না পায়। আধুনিক যুদ্ধে তথ্যের এই ধরনের প্রবাহ শত্রুপক্ষকে কৌশলগত সুবিধা দেয়, যা ইসরায়েল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।
এদিকে ইরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের মিত্রদের সহায়তায় দ্বিতীয় দফার (New wave) হামলা শুরু করেছে। ফলে ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে এবং সাধারণ মানুষকে বাঙ্কারে বা সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ মনে করছে, ইরান তাদের পূর্ণ সামরিক শক্তি দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে (Iron Dome/Arrow) অকেজো করার চেষ্টা করছে।
এই সংঘাত কেবল আকাশপথের পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ নেই বলে ইঙ্গিত দিচ্ছে বর্তমান পরিস্থিতি।ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক এবং সামরিক বাহিনীর কঠোর গোপনীয়তা রক্ষার চেষ্টা প্রমাণ করে যে, এবারের ইরান-ইসরায়েল যুদ্ধ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।
পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১, আহত অন্তত ১২১
