মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও চরম পর্যায়ে নিয়ে ফের ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তারা তেহরান জুড়ে ইরানি রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে একটি ‘ব্যাপক হামলার ঢেউ’ শুরু করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত অবকাঠামো এবং সামরিক সক্ষমতা লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই হামলার ফলে ওই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হলো।
এর আগে গত কয়েক দিনে দুই দেশের মধ্যে সাবমেরিন ধ্বংস ও ক্ষেপণাস্ত্র হামলার মতো পাল্টাপাল্টি ঘটনার পর এই ‘ব্রড ওয়েভ’ বা ব্যাপক আক্রমণ পরিস্থিতিকে নজিরবিহীন সংকটের দিকে ঠেলে দিল।
মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা
