দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন গ্রাম ও শহর লক্ষ্য করে ইসরায়েল বুধবার (১১ মার্চ) বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ ও পূর্ব লেবাননের একাধিক স্থানে এসব হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দক্ষিণ লেবাননের আল-শাহাবিয়ায় হামলায় ৭ জন নিহত এবং ১১ জন আহত হন। পূর্ব লেবাননের বালবেক জেলার তামিনিন আল-তাহতা-তে বিমান হামলায় আরও ৭ জন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন।
দক্ষিণ লেবাননের বিনতে জবেইল জেলার সাফ আল-হাওয়া-এ গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় তিনজন নিহত হন। নাবাতিহ এলাকায় এক ড্রোন হামলায় একজনের মৃত্যু হয়েছে। বেকা উপত্যকার আলি আল-নাহরিতে হামলায় পাঁচজন আহত হয়েছেন। বিনতে জবেইল জেলার বারাচি ও তিবনিন এলাকায় আরও কয়েকজন আহত হয়েছেন, একজন সিরীয় নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।
এদিন লেবাননের রাজধানী বৈরুত-এর দক্ষিণ উপশহরেও বিমান হামলা চালানো হয়েছে। হামলার আগে ইসরায়েলি বাহিনী সংশ্লিষ্ট এলাকা থেকে বাসিন্দাদের সরানোর জন্য সতর্কবার্তা দিয়েছিল।
বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলার পর লক্ষ্যবস্তু এলাকাগুলো থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। তবে হতাহতের পরিমাণ বা সম্পদের ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। হামলার কারণে শহরজুড়ে আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্র: রয়টার্স
কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা
ইরানের পরবর্তী লক্ষবস্তু মার্কিন প্রযুক্তি স্থাপনা
