সমঝোতার গুঞ্জনে ট্রাম্পকে নিয়ে ইরানের বিদ্রূপ

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সমঝোতার গুঞ্জনকে বিদ্রূপ করে তীব্র বার্তা দিয়েছে ইরান। দেশটির প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি ইঙ্গিতপূর্ণ ভাষায় ‘স্বঘোষিত বৈশ্বিক পরাশক্তি’র সমালোচনা করেছেন।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জোলফাঘারি প্রশ্ন তোলেন, 'তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন নিজেদের সঙ্গেই আলোচনা করছে?' তার এই মন্তব্যে স্পষ্ট, তথাকথিত সেই আলোচনা নিয়ে ইরান মোটেও গুরুত্ব দিচ্ছে না, বরং তা নিয়ে কটাক্ষ করছে।

তিনি আরও বলেন, 'নিজেদের পরাজয়কে ‘সমঝোতা’ হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা উচিত নয়। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান, এই অঞ্চলে করা বিনিয়োগ কিংবা আগের মতো জ্বালানি ও তেলের দাম, কোনোটিই আর আগের পর্যায়ে ফিরে আসবে না, যতক্ষণ না তারা বুঝতে পারছে যে স্থিতিশীলতা নিশ্চিত করতেই ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত অবস্থান'।

জোলফাঘারির ভাষায়, 'শক্তির মাধ্যমেই আসে স্থিতিশীলতা। আর সেই শক্তির ভিত্তিতেই ইরান তার অবস্থান ধরে রাখবে'।

সবশেষে তিনি স্পষ্ট বার্তা দেন, 'ইরানের মতো কেউ কখনো তাদের মতো কারও সঙ্গে আপস করবে না, এখন নয়, কখনোই নয়'। সূত্র: বিবিসি

AS/SN
আরও পড়ুন