দুবাইয়ে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শনিবার (২৮ মার্চ) দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা কেন্দ্র ও বাণিজ্যিক হাব দুবাইয়ের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেমের ডিপোকে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, হামলার সময় নির্দিষ্ট ওই স্থাপনাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তারা দাবি করছে, আঘাতের ফলে ডিপোটি ধ্বংস হয়েছে। হামলার ঠিক সময়, ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। 

তবে এ ঘটনায় স্বাধীন কোনো আন্তর্জাতিক সূত্র এখন পর্যন্ত নিশ্চিত তথ্য প্রদান করতে পারেনি। ফলে হামলার প্রকৃত ঘটনা, ধ্বংসস্তুপের পরিমাণ এবং সম্ভাব্য মানবিক বা সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা এখনও অনিশ্চিত রয়েছে।

সূত্র: ফার্স নিউজ

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত