পবিত্র মসজিদুল হারাম-এ কাবা শরিফের গিলাফ বা কিসওয়া কাটার চেষ্টা করায় এক তুর্কি নারীকে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তুরস্ক থেকে আসা একটি হজদলের সঙ্গে থাকা ওই নারী কাঁচি ব্যবহার করে কাবা শরিফ-এর গিলাফের একটি অংশ কেটে স্মারক হিসেবে রাখার চেষ্টা করেন। আশপাশে থাকা মুসল্লিরা তাকে বারবার সতর্ক করে বলেন, এটি সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে সতর্কতা উপেক্ষা করে তিনি চেষ্টা চালিয়ে গেলে দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করে নিরাপত্তা সদস্যরা তাকে আটক করে। উপস্থিত ইসলামী তথ্যসেবার প্রতিনিধি ওতাইবি নিশ্চিত করেছেন, আটক নারী তুরস্কের নাগরিক; সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মিশরীয় বলা হলেও সেই দাবি সঠিক নয়।
আটকের পর ওই নারীর বর্তমান অবস্থা বা তাকে মুক্তি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
তুরস্কের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র আবারও ভূপাতিত
ইরানের নেতৃত্বে ফাটল ধরেছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
