মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের আহ্বান

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এক বিধ্বংসী মোড় নিয়েছে, যা এখন বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিংয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে চীন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায়। 

বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র বিরোধিতা করেছে বেইজিং। চীন এবং পাকিস্তান উভয়ই ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনতে মধ্যস্থতার অঙ্গীকার করেছে।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক অভিযানের ৮৭তম পর্বে ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমাদ ও খুররামশাহর-এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফা, তেল-আবিব এবং বাগদাদের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে। 

এর আগে মার্কিন হামলায় ইরানের মহল্লাত শহরে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হন। পাল্টা জবাবে ইরান দুবাই উপকূলে একটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালায়, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম ৪৫ শতাংশ বেড়ে ১০৭ ডলারে দাঁড়িয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত