ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের আঁচ এবার এসে লাগল সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে। দেশটির আকাশপথে আসা হামলা প্রতিহত করার সময় ঝরে পড়া মিসাইলের টুকরোর আঘাতে চারজন প্রবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন ভারতীয়, একজন বাংলাদেশি এবং একজন শ্রীলঙ্কান নাগরিক।
দুবাই মিডিয়া অফিস আজ মঙ্গলবার নিশ্চিত করেছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে মোট ১৭৮ জন আহত এবং ১১ জনের প্রাণহানি ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ দুবাইয়ের একটি আবাসিক এলাকায় মিসাইলের ধ্বংসাবশেষ নিচে পড়ে এই আহতের ঘটনা ঘটে। এতে আঘাতে আবাসিক এলাকার কিছু সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ দিনভর দুবাইয়ের বাসিন্দারা বেশ কয়েকবার বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে স্পষ্ট করেছে, এই শব্দগুলো ছিল চলমান সামরিক অভিযানের অংশ এবং প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসা আকাশপথের হুমকিগুলো সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
সূত্র: খালিজ টাইমস
ইরানের আকাশে ই-৫২ বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
