লেবাননের রকেট হামলায় কাঁপলো উত্তর ইসরায়েল

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

লেবানন থেকে ছোঁড়া উপর্যুপরি রকেট হামলায় কেঁপে উঠেছে উত্তর ইসরায়েলের গালীল (Galilee) অঞ্চল। লেবানন সীমান্ত থেকে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ৩০টি রকেট এই অঞ্চলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলের শীর্ষস্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে বৃহস্পতিবার (২ এপ্রিল) লাইভ আপডেট প্রতিবেদনে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর গালীল অঞ্চলের একটি জনবসতি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। এই হামলার দৃশ্য সংবলিত কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে স্বল্প সময়ের মধ্যে পুরো এলাকা সতর্ক সংকেত এবং সাইরেনের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে।

উল্লেখ্য যে, এক ঘণ্টার ব্যবধানে এটি ছিল গালীল অঞ্চলে দ্বিতীয় দফার বড় আক্রমণ। প্রথম দফায় করা হামলার রেশ কাটতে না কাটতেই আবারও রকেট বর্ষণ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি।

SN
আরও পড়ুন