ট্রাম্পের ইরান অভিযান নিয়ে নিজ দলের সাংসদের কড়া বার্তা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযান নিয়ে এবার খোদ রিপাবলিকান দলের ভেতর থেকেই বড় ধরণের প্রশ্ন উঠেছে। ইউটাহ অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রতিনিধি জন কার্টিস সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন কংগ্রেস যদি আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে, তবে তিনি সামরিক অভিযানের পরবর্তী তহবিলে আর কোনো সমর্থন দেবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জন কার্টিস বলেন, ‘আমি আমাদের সামরিক প্রস্তুতি বজায় রাখা এবং অস্ত্রের মজুত পুনরায় পূর্ণ করার পক্ষে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়া আমি আর কোনো দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য অর্থায়নে সমর্থন করতে পারি না।’

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চূড়ান্ত ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের হাতে ন্যস্ত। তবে ঐতিহাসিকভাবে দেখা গেছে, অনেক মার্কিন প্রেসিডেন্টই কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন বা ঘোষণা ছাড়াই বড় বড় সামরিক অভিযান পরিচালনা করেছেন। ট্রাম্পের বর্তমান ‘ইরান অভিযান’ নিয়েও এখন নিজ দলের অনেক আইনপ্রণেতার মাঝে আইনি ও অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা

বিশ্লেষকরা বলছেন, জন কার্টিসের এই অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় সতর্কবার্তা। যদি আরও অনেক রিপাবলিকান সদস্য একই ধরণের অনমনীয় অবস্থান নেন, তবে যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিশাল বাজেট পাস করা হোয়াইট হাউসের জন্য কঠিন হয়ে পড়বে।

NB/
আরও পড়ুন
সর্বশেষপঠিত