ইরানের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেছেন। রোববার (৫ এপ্রিল) তিনি বলেন, ট্রাম্প তার দেশের সামাজিক কল্যাণ এবং স্বাস্থ্যসেবা সুবিধা বৃদ্ধিতে ব্যর্থ হয়ে আক্রমণাত্মক হুমকি দিচ্ছেন। একই সাথে তিনি প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প এখনো 'প্রস্তর যুগে' আটকে আছেন।
সপ্তাহের শুরুতে মার্কিন মিডিয়া জানিয়েছে, ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের কারণে তার প্রশাসন শিশু যত্ন ও স্বাস্থ্যসেবা প্রদান করতে পারছে না। জবাবে আরেফ বলেছেন, 'গত রাতে ট্রাম্প তার জনগণের স্বাস্থ্যসেবা ও শিশু যত্ন প্রদানে অক্ষমতার কথা বললেন, যুদ্ধকে অজুহাত হিসেবে দেখিয়ে। আর রোববার (৫ এপ্রিল) তিনি ইরানকে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি দিচ্ছেন।'
আরেফ বলেন, 'যে ব্যক্তি নিজের জনগণের কল্যাণ ত্যাগ করে অন্যদের হুমকি দেয়, সে এখনও প্রস্তর যুগে আটকে আছে। কিন্তু ইরান ভিন্ন পথ বেছে নিয়েছে আর তা হল চাপের মধ্যেও নতুন কিছু তৈরি করা।'
তিনি আরও যোগ করেছেন, ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন ইরানকে ‘পাথরের যুগে’ ফিরিয়ে দেওয়ার, কিন্তু ইরান তার নির্মাণ ও উন্নয়নের পথে অটল রয়েছে। সূত্র: আলজাজিরা
হরমুজ দিয়ে যেতে পারবে ইরাকি জাহাজ: ইরান
দক্ষিণ ইসরায়েলের কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত
