ইরানে সরকারি নির্দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং বিভিন্ন ওয়েবসাইট বন্ধের সময়সীমা ১,০০০ ঘণ্টা অতিক্রম করেছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
নেটব্লকস বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্যবহারের ওপর এ বিধিনিষেধ অব্যাহত রয়েছে। খবর ডন-এর। বর্তমানে ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারের ওপর অত্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে।
নেটব্লকসের মতে, এটি কোনো দেশে রেকর্ড করা দীর্ঘতম এবং নজিরবিহীন এক দেশব্যাপী ইন্টারনেট সেন্সরশিপ। বিশ্বের আর কোনো দেশে এর আগে এত দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় পর্যায়ে এমন ব্যাপক ইন্টারনেট বিধিনিষেধের নজির নেই।

সংস্থাটি জানায়, সরকারি এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মূলত তথ্যের অবাধ প্রবাহ রোধ করতেই দেশটির সরকার ইন্টারনেট ব্যবস্থার ওপর এই কঠোর নিয়ন্ত্রণ জারি করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টারনেট অধিকার নিয়ে কাজ করা কর্মীরা একে বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। নেটব্লকসের রিপোর্ট অনুযায়ী, এই ব্ল্যাকআউট বা ইন্টারনেট সীমিতকরণের ফলে দেশটির অর্থনীতি ও শিক্ষাখাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।
সূত্র: আলজাজিরা
ব্রাজিল-যুক্তরাষ্ট্রের নতুন 'নিরাপত্তা চুক্তি' সই
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা
