পশ্চিম তীরে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত করছে ইসরায়েলি বাহিনী

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি গ্রামে অগ্নিসংযোগের ঘটনার খবর পাওয়ার পর সেখানে সেনা মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অগ্নিসংযোগের খবর ও ঘটনার ভিডিও ফুটেজ পাওয়ার পর দেইর ইস্তিয়া, দেইর আবু মাশাল, কাফর মালিক এবং আত-তুওয়ানি গ্রামে সেনারা পাঠানো হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস তৎপরতা বেড়েছে। এসব হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থন ও সহযোগিতা রয়েছে বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বসতি স্থাপনকারীদের হামলা ৬০ শতাংশের বেশি বেড়েছে। এ সময়ে শত শত সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত