ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সামরিক হামলায় দেশটির স্বাস্থ্য খাতে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ১১৮ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
প্রতিবেদনে জানা গেছে- ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নিহতদের মধ্যে ৭৮ জনই ছিলেন জরুরি উদ্ধারকর্মী, যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে বা ফিল্ডে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। হামলায় আরও ২৬ জন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।
জাফর মিয়াদফার হামলার একটি পরিসংখ্যান তুলে ধরে আরও জানান, আকাশ ও স্থল হামলায় ইরানের ৪০০টিরও বেশি মেডিকেল ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫৭টি জরুরি চিকিৎসাকেন্দ্র, ২টি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার ও ১টি সামুদ্রিক অ্যাম্বুলেন্সসহ মোট ৪৭টি অ্যাম্বুলেন্স।
হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "হাসপাতালগুলোর পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক।" নিরবচ্ছিন্ন হামলা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আহতদের চিকিৎসা সেবা দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: আলজাজিরা
ইরানে সামরিক অভিযান এখনো শেষ হয়নি: নেতানিয়াহু