ইয়েমেনে কয়েক বছর ধরে বিভিন্ন রণাঙ্গনে আটক হওয়া শত শত বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে হুথি বিদ্রোহীরা। সংগঠনটির নেতা আবদুল মালিক আল-হুথির নির্দেশে রোববার এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
শনিবার ইয়েমেনের জাতীয় বন্দিবিষয়ক কমিটির প্রধান আবদুলকাদের আল-মুরতাদা এ তথ্য জানান। দেশটির বার্তা সংস্থা সাবার বরাতে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল মালিক আল-হুথির সাধারণ ক্ষমা ঘোষণার পর বন্দিদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আল-মুরতাদা জানান, সাধারণ ক্ষমার বিস্তারিত এবং বন্দিসংক্রান্ত অন্যান্য বিষয় পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে সাম্প্রতিক লড়াইয়ে আটক বন্দিদের দ্বিতীয় একটি দলকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ওই দলে ছিলেন ১৫৯ জন। অস্ত্র সমর্পণ করে কোনো ধরনের সংঘর্ষে অংশ না নিয়েই তাঁরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন বলে জানানো হয়।
ইরানের যুদ্ধের ইতিহাস নিয়ে ট্রাম্প-বাঘাই মুখোমুখি
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন