লেবাননের দখলকৃত অঞ্চল ধরে রাখবে ইসরায়েল: কাৎজ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, লেবাননে সামরিক অভিযানে যেসব অবস্থান 'মুক্ত ও দখল' করা হয়েছে, সেগুলো ইসরায়েলি বাহিনী ধরে রাখবে এবং ভবিষ্যতেও নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ, তা সামরিক কিংবা কূটনৈতিক যেকোনো উপায়ে হোক ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য হিসেবে অটল রয়েছে এবং এই লক্ষ্য অর্জনে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই।

কাৎজের ভাষ্য অনুযায়ী, এই কৌশল বাস্তবায়নে একটি 'গুরুত্বপূর্ণ কূটনৈতিক লিভার' কাজ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং লেবানন সরকারের ওপর চাপ প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও ইঙ্গিত দেন, সামরিক অগ্রগতি ও কূটনৈতিক চাপ এই দুইয়ের সমন্বয়েই ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে, যা চলমান পরিস্থিতিকে আরও জটিল ও সংবেদনশীল করে তুলছে। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত