ইরানে হামলা নিয়ে সরকার-সেনাবাহিনীর বিরোধের খবর ভিত্তিহীন: কাৎজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার কোনো পরিকল্পনাই ছিল না বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সোমবার (২৬ অক্টোবর) তিনি বলেন, ইরান নীতি নিয়ে রাজনৈতিক নেতৃত্ব ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

ইসরায়েল ন্যাশনাল নিউজের বরাত দিয়ে কাৎজ বলেন, ইরানকে নিয়ে সরকারের রাজনৈতিক নেতৃত্ব ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কোনো বিরোধ নেই। বরং রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে।

এ সময় ইরানকে হুঁশিয়ার করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান ইসরায়েলে কোনো হামলা চালালে তার জোরালো জবাব দেওয়া হবে। তবে নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে তিনি এর বাইরে বিস্তারিত কিছু জানাননি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন