ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর হামলা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:৫৯ এএম

মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে দক্ষিণ লেবাননে উত্তেজনা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদলের ওপর অন্তত ১১টি সামরিক অভিযান চালিয়েছে। গোষ্ঠীটি ড্রোন, রকেট এবং কামানের গোলার সাহায্যে এই হামলাগুলো পরিচালনা করেছে বলে তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানগুলো মূলত "লেবানন এবং তার জনগণের সুরক্ষায়" পরিচালিত হয়েছে। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও ইসরায়েল ক্রমাগত বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, যার পাল্টা জবাব দিতেই তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের নাকুরা, বিয়াদা, কান্তারা এবং হুলা শহরে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এছাড়া ব্লাত শহরে ইসরায়েলি বাহিনীর তৈরি একটি অস্থায়ী সামরিক ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, এই ১১টি অভিযানের মধ্যে ৬টিই পরিচালিত হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিয়াদা শহর এলাকায়। এই হামলার ফলে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা



SN
আরও পড়ুন