সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা এখন 'ফিফটি-ফিফটি', যা হরমুজ প্রণালির সংকট নিরসন করতে পারে।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও ইরান বহু সুযোগ হারিয়েছে, কারণ তেহরান প্রায়ই নিজেদের অবস্থান ও সক্ষমতাকে অতিমূল্যায়ন করে। এবারও যেন তারা একই ভুল না করে, সেই আশা প্রকাশ করেন গারগাশ।
তার ভাষায়, 'ইরানি কর্মকর্তারা বছরের পর বছর অনেক সুযোগ হাতছাড়া করেছেন। কারণ তারা নিজেদের কার্ডকে বাস্তবের চেয়ে বেশি শক্তিশালী মনে করেন। আমি আশা করি এবার তারা সেই ভুল করবে না।'
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এ মন্তব্য এল। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন-তেহরান সমঝোতা ব্যর্থ হলে বৈশ্বিক তেলের বাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সূত্র: আলজাজিরা
কিউবায় সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের