লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত মেরন এয়ার কন্ট্রোল ঘাঁটির এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ইউনিট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকা থেকে পরিচালিত এ হামলায় মেরন ঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা টার্গেট করা হয়।
মেরন ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার দূরে মাউন্ট মেরন এলাকায় অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর একটি নজরদারি ও কমান্ড কেন্দ্র হিসেবে পরিচিত।
এর আগে একই দিনে হিজবুল্লাহ জানায়, তারা রাতভর রকেট হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের কিরিয়াত শিমোনা শহর লক্ষ্য করে।
উভয় পক্ষের দাবি ও পাল্টা হামলার মধ্য দিয়ে সীমান্ত পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। সূত্র: আলজাজিরা
রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলা
লেবাননে বাস্তুচ্যুত মানুষের হাহাকার