যুদ্ধবিরতিকে ‘বড় অর্জন’ বললেন ইসরায়েল কাৎজ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তিকে ‘বড় অর্জন’ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, এই সমঝোতা শুধু সামরিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য বয়ে এনেছে।

ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী কাৎজ বলেন, ‘আমরা উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর সেটি বাস্তবায়ন করেছি।’ তিনি এ বিষয়ে বিরোধী দলগুলোর সমালোচনারও জবাব দেন এবং তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান।

প্রতিরক্ষামন্ত্রীর দাবি, চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের অপসারণের বিষয়ে স্পষ্ট অবস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মতে, এটি সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি পুনর্গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

কাৎজ আরও বলেন, চুক্তির আওতায় নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত রাখার সুযোগও রাখা হয়েছে। তিনি এটিকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল সরকার ইতিবাচক অবস্থান নিলেও, এর বাস্তবায়ন, হিজবুল্লাহর ভবিষ্যৎ ভূমিকা এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত