তেহরানের শোকমিছিলে খামেনির রক্তের প্রতিশোধের শপথ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে চলমান শোকানুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করেছেন বহু শোকাহত মানুষ। রাজধানী তেহরানে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তারা খামেনির হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রথম দফাতেই নিহত হন খামেনি। এরপর থেকেই দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান।

শোকানুষ্ঠানে অংশ নেওয়া ৪০ বছর বয়সী আরাশ রহিমি রয়টার্সকে বলেন, ‘আমরা অবশ্যই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত সবাই তাদের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নিতেই এসেছে। আমাদের নেতাও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের রক্তের শত্রুতা। তাদের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো হবে না।’

শনিবার (৪ জুলাই) তেহরানে খামেনির কফিনের পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্যের কফিনও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

শোকমিছিলে লাউডস্পিকারে উপস্থিত জনতাকে বিলাপ করতে এবং শিয়া ইসলামের শহীদ ইমাম হুসাইনের নাম উচ্চারণ করে স্লোগান দিতে আহ্বান জানানো হয়। আহ্বানের পরপরই হাজারো মানুষ একসঙ্গে বিলাপ ও স্লোগানে অংশ নেন। সূত্র: ফক্স নিউজ

AS
আরও পড়ুন