খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, যেকোনো ধরনের হামলা বা উসকানির জবাব কঠোরভাবে দেওয়া হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আনবিয়া'র কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, ‘ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনকে, ভুল হিসাব না করার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে।’

শুক্রবার তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে শোকানুষ্ঠান। এর মধ্যে কুম এবং ইরাকেও পৃথক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে জানাজার কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী তেহরান, মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, শোকানুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্র: ফক্স নিউজ

AS
আরও পড়ুন