'ওয়াশিংটনের দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি হবে গুরুতর'

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক অভিযান থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ওয়াশিংটনের যেকোনো নতুন সামরিক ‘দুঃসাহসিক পদক্ষেপের’ পরিণতি হবে গুরুতর।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে এক ফোনালাপে আরাঘচি সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলা ইসলামাবাদে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন।

আলাপচারিতায় আরাঘচি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই আরও বিপন্ন করবে না, বরং এর পরিণতির দায়ও ওয়াশিংটনকেই বহন করতে হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে তেহরানের এ সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন