ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী শেষকৃত্য ও শোকানুষ্ঠানে ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এই আয়োজনকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অন্তিমযাত্রা’ বলে উল্লেখ করেছে।
আল জাজিরার বরাতে জানা গেছে, শোকানুষ্ঠান পাঁচটি শহরে অনুষ্ঠিত হয়। এগুলো হলো তেহরান, কোম, ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা এবং ইরানের মাশহাদ।
আনুষ্ঠানিক জনসাধারণের শোকানুষ্ঠান শুরু হয় গত শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়। এ সময় হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সেখানে সমবেত হন।
এরপর বিভিন্ন ধাপে শোকযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ মাশহাদে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে দাফন করা হয়।
তবে শেষকৃত্যে অংশ নেওয়া মানুষের সংখ্যা এবং এটিকে বিশ্বের সবচেয়ে বড় শেষযাত্রা হিসেবে আখ্যা দেওয়ার দাবি নিখুঁতভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আলজাজিরা
'ওয়াশিংটনের দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি হবে গুরুতর'
খামেনি হত্যার প্রতিশোধের শপথ আইআরজিসি প্রধানের
চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি