যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর আহ্বান মিসর-কাতারের

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানিয়েছে মিসর ও কাতার। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক টেলিফোন আলাপে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও কূটনীতিকেই অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি উত্তেজনা প্রশমনে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মিসর ও কাতারের মতে, সামরিক উত্তেজনা আরও বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টাই সংকট সমাধানের সবচেয়ে কার্যকর পথ। তাই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। সূত্র: ডন

AS
আরও পড়ুন