'সমঝোতা ভাঙেনি ইরান, দায় যুক্তরাষ্ট্রের'

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চুক্তির আওতায় নিজেদের সব প্রতিশ্রুতি তেহরান যথাযথভাবে বাস্তবায়ন করেছে। বরং বিভিন্ন অজুহাতে সমঝোতার একাধিক ধারা ভেঙেছে যুক্তরাষ্ট্রই।

সোমবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এমন অভিযোগ কেউ করতে পারে না।’

তিনি বলেন, সমঝোতা স্মারকে ইরান ও যুক্তরাষ্ট্র, উভয় পক্ষের দায়িত্ব ও অঙ্গীকার স্পষ্টভাবে নির্ধারণ করা ছিল এবং ইরান সেসব প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করেছে।

বাঘাইয়ের দাবি, ‘নথিপত্রের ভিত্তিতেই প্রমাণ করা সম্ভব যে, বিভিন্ন অজুহাতে এই সমঝোতা স্মারকের একাধিক ধারা লঙ্ঘন করেছে অপর পক্ষ।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেন, ইরান অন্তর্বর্তী সমঝোতা ভঙ্গ করেছে এবং সে কারণেই ওয়াশিংটন কঠোর অবস্থান নিয়েছে। তবে তেহরানের বক্তব্য, সমঝোতা বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ ছিল এবং চুক্তি লঙ্ঘনের দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের।  সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন