দক্ষিণ-পূর্ব ইরানে মার্কিন হামলায় ৭ সেনা নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম

দক্ষিণ-পূর্ব ইরানের বাম্পুর সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন ইরানি সেনাসদস্য নিহত হয়েছেন। এ হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ আখ্যা দিয়ে উপযুক্ত সময় ও স্থানে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী।

তাসনিম সংবাদ সংস্থার বরাতে ইরানি সেনাবাহিনী জানিয়েছে, ইরানশাহর এলাকার বাম্পুর গ্যারিসনে অবস্থিত ৩৮৮তম ব্রিগেডের স্থাপনাগুলো লক্ষ্য করে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে সাত সেনাসদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের লক্ষ্য ছিল সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা ঘটানো। এজন্য ঘাঁটির অতিথিশালা, প্রহরী পোস্ট এবং সেনাসদস্যদের আবাসন ভবনকে লক্ষ্যবস্তু করা হয়।

তবে সেনাবাহিনীর দাবি, আগে থেকেই নেওয়া ‘প্যাসিভ ডিফেন্স’ বা প্রতিরক্ষামূলক সতর্কতামূলক ব্যবস্থার কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা অনেকটাই সীমিত রাখা সম্ভব হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে ইরানের সেনাবাহিনী বলেছে, বাম্পুর গ্যারিসনে চালানো এই আগ্রাসনের ‘উপযুক্ত সময়ে’ সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন