হরমুজ প্রণালি ও দক্ষিণ উপকূলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন, ‘দক্ষিণ উপকূল এবং হরমুজ প্রণালিতে শান্তি ফিরে না আসা পর্যন্ত শত্রুর বিরুদ্ধে কার্যকর ও লক্ষ্যভিত্তিক হামলা অব্যাহত থাকবে।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে মুসাভির বক্তব্য তুলে ধরে বলা হয়, ‘আমাদের কৌশলগত হিসাব অনুযায়ী, তেহরান থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত পুরো ইরান একই ভূখণ্ডের অংশ।
তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিচালিত কার্যকর ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চলতেই থাকবে, যতক্ষণ না দক্ষিণ উপকূল এবং হরমুজ প্রণালিতে আবার শান্ত পরিস্থিতি ফিরে আসে’, যোগ করেন মুসাভি। সূত্র: আলজাজিরা
মার্কিন হামলায় চাবাহার বন্দরে নজরদারি টাওয়ার ধ্বংস
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে সরব আরাঘচি