মার্কিন হামলায় চাবাহার বন্দরে নজরদারি টাওয়ার ধ্বংস

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম

ইরানের চাবাহার বন্দরে অবস্থিত একটি সামুদ্রিক নজরদারি ও নৌ-চলাচল নিয়ন্ত্রণ টাওয়ার ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। ইরান এই হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেছে, এটি জেলেদের জীবিকা এবং বেসামরিক নৌ-চলাচলের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

শুক্রবার (১৭ জুলাই) তাসনিম বার্তা সংস্থার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, মাকরান উপকূলের চাবাহার বন্দরে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র একটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই স্থাপনাটি সামুদ্রিক নৌ-চলাচল ব্যবস্থাপনা ও নিরাপদ নৌ-পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এর ধ্বংসের ফলে উপকূলীয় অঞ্চলের জেলেদের দৈনন্দিন কার্যক্রম এবং বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরান দাবি করেছে, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার প্রতি যুক্তরাষ্ট্রের অবহেলারই আরেকটি উদাহরণ।

একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতিও এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।  সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত