সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা ও যুদ্ধের মধ্যে জাতীয় ঐক্য ও পারস্পরিক সংহতিকেই ইরানের সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি। তাঁর দাবি, সামরিক সংঘাতের মুখে ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে নজিরবিহীন ঐক্য ও সমন্বয় গড়ে উঠেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) তেহরানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সঙ্গে যৌথ বৈঠকে ভাহিদি বলেন, সাম্প্রতিক যুদ্ধ ও শত্রুপক্ষের হুমকির মুখে জাতীয় ঐক্য ও সংহতিই ইরানের সবচেয়ে বড় অর্জন।
তিনি বলেন, সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর মধ্যে অভূতপূর্ব ঐক্যের পাশাপাশি গোয়েন্দা ও অভিযান পরিচালনার ক্ষেত্রেও নজিরবিহীন সমন্বয় দেখা গেছে। বিজয়ের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
ভাহিদি আরও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষ গুরুতর ভুল হিসাব করেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী অসাধারণ সামরিক সক্ষমতা দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
সব ধর্মেই নিপীড়নের বিরুদ্ধে অবস্থানের কথা রয়েছে: পেজেশকিয়ান
অভ্যন্তরীণ বিভাজন উসকে দিতে চাইছে যুক্তরাষ্ট্র: হোসেইন তাইয়েব