হোয়াইট হাউসের অভিযোগ বাস্তবতা বহির্ভূত: বাঘাই

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

ইরানের বিরুদ্ধে হোয়াইট হাউসের একের পর এক অভিযোগকে বাস্তবতা বহির্ভূত বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেসব অভিযোগ তুলেছে, সেগুলোর বেশিরভাগই এমন কর্মকাণ্ডের বর্ণনা, যেগুলো যুক্তরাষ্ট্র নিজেই শুরু করেছে, করেছে কিংবা সমর্থন করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই হোয়াইট হাউসের অভিযোগকে ‘প্রক্ষেপণ’ এবং ‘বাস্তবতা থেকে পলায়ন’ হিসেবে আখ্যায়িত করেন। তার মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ তোলা নতুন কিছু নয়। বরং এসব বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে।

বাঘাই লিখেছেন, হোয়াইট হাউসের মুখপাত্র ইরানের বিরুদ্ধে দীর্ঘ একটি অভিযোগের তালিকা প্রকাশ করেছেন। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এসব অভিযোগের বেশিরভাগই এমন কর্মকাণ্ডের বর্ণনা, যেগুলো যুক্তরাষ্ট্র নিজেই শুরু করেছে, সংঘটিত করেছে অথবা সমর্থন করেছে বলে তিনি দাবি করেন।

ইরানি এই কর্মকর্তা বলেন, অভিযোগগুলোর এমন উপস্থাপন বাস্তবতা বহির্ভূত এবং এটি এক ধরনের প্রক্ষেপণ। তার ভাষ্য অনুযায়ী, বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সামনে আনা হলে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই।

নিজের বক্তব্যের সমর্থনে বাঘাই বাইবেলের একটি প্রবাদও উদ্ধৃত করেন। তিনি লেখেন, কেউ তাড়া না করলেও দুষ্ট ব্যক্তি পালিয়ে যায়। উদ্ধৃতিটি বাইবেলের ২৮ নম্বর অধ্যায়ের প্রথম পদ থেকে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন