আল-আকসা প্রাঙ্গণে ফের তৎপর বেন-গাভির

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলি বাহিনীর সঙ্গ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রাঙ্গণটিতে প্রবেশ করলেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বেন-গাভিরকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের পূর্ব অংশে তালমুদভিত্তিক প্রার্থনা করতে দেখা গেছে। তার এই প্রবেশের সময় ইসরায়েলি বাহিনীর সদস্যরা সঙ্গে ছিলেন।

১৯৬৭ সাল থেকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি প্রচলিত স্থিতাবস্থা বা ব্যবস্থা কার্যকর রয়েছে। সেই ব্যবস্থার আওতায় অমুসলিমদের সেখানে প্রার্থনা করার অনুমতি নেই। তবে ইহুদিদের প্রাঙ্গণটি পরিদর্শনের অনুমতি রয়েছে।

সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদ প্রাঙ্গণসহ অধিকৃত পূর্ব জেরুজালেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। বেন-গাভিরের সর্বশেষ প্রবেশও সেই প্রেক্ষাপটেই ঘটল। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন