যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে এবার রক্ষাত্মক ও পাল্টা আক্রমণাত্মক উভয় ধরনের সামরিক অভিযানেই বড় ধরনের আমূল পরিবর্তন আনা হবে বলে তীব্র হুঙ্কার দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির মুখপাত্র হোসেন মহেব্বি আল-আলম (Al-alam) নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন হামলার জবাবে আমাদের রণকৌশলে বড় পরিবর্তন আসবে। এই পরিবর্তনের মধ্যে যুদ্ধের ভৌগোলিক পরিসর বৃদ্ধি এবং সম্পূর্ণ নতুন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যবহার অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, আমরা রণক্ষেত্রে এমন সব নতুন সক্ষমতাসম্পন্ন আধুনিক অস্ত্র নিয়ে আসব যা দেখে পুরো বিশ্ব তাজ্জব বা বাকরুদ্ধ হয়ে যাবে।
আইআরজিসি মুখপাত্র সাফ জানান, নতুন এই সংঘাতের ক্ষেত্রে তাদের লক্ষ্যবস্তুও আর আগের মতো সীমাবদ্ধ থাকবে না। তিনি সতর্ক করে বলেন, "আমাদের হিটলিস্টে এবার সম্পূর্ণ নতুন সব লক্ষ্যবস্তু যুক্ত করা হয়েছে, যেখানে আগে কখনো আঘাত হানা হয়নি।"
সূত্র: আল-জাজিরা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩