ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতিসংঘের দৃঢ় বক্তব্যের প্রশংসা করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ভাহিদি। তিনি বলেন, জাতিসংঘের মঞ্চে পেজেশকিয়ানের ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’ ঘোষণা ছিল বিশ্ববাসীর সামনে তুলে ধরা ইরানি জাতির দৃঢ় ও স্পষ্ট কণ্ঠস্বর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেজেশকিয়ানের জাতিসংঘের ভাষণ নিয়ে মন্তব্য করতে গিয়ে ভাহিদি এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান আত্মসমর্পণ করবে না। তবে একই সঙ্গে আলোচনার জন্য তেহরানের দরজা খোলা রয়েছে বলেও জানান তিনি।
পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘দাদাগিরির মানসিকতা’ প্রদর্শনের অভিযোগ তোলেন। তিনি বলেন, সামরিক হুমকির পরিবেশে কূটনীতি সফল হতে পারে না।
ভাহিদি বলেন, পেজেশকিয়ানের বক্তব্যের মধ্য দিয়ে ইরানের অবস্থান ও দৃঢ়তার কথাই বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ান-শেহবাজ বৈঠক
পেজেশকিয়ানের ভাষণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চপেটাঘাত: ইরানি কমান্ডার
পেজেশকিয়ানের ভাষণের প্রশংসা-সমালোচনায় ইরানি গণমাধ্যম