নিজের কল্পনায় কেউ প্রতিদিনই জয়ী হতে পারে: রেজাই

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী হুমকিকে প্রত্যাখ্যান করে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, বাস্তবতা ট্রাম্পের কল্পনায় নয়, ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গড়ে ওঠে।

শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, বারবার ব্যর্থতার পরও ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে চলেছেন। তার বক্তব্যের সঙ্গে মাঠের বাস্তবতারও পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রেজাই লেখেন, একের পর এক ব্যর্থতার পরও আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট কথা বলেই যাচ্ছেন। এখন তার কথাবার্তা নিজের কল্পনাকেও ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের উদ্দেশে রেজাই বলেন, নিজের কল্পনায় প্রতিদিনই কেউ জয়ী হতে পারে। কিন্তু বাস্তবতা গড়ে ইরান, ইরানের জনগণ, তার সেনারা এবং ক্ষেপণাস্ত্র। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন