ইরানের যুদ্ধের পরিণতি বিশ্বযুদ্ধের মতো সুদূরপ্রসারী হতে পারে: আইআরজিসি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

ইরানের চলমান যুদ্ধের প্রভাব গোটা বিশ্বে পড়ছে এবং এর পরিণতি বিশ্বযুদ্ধের মতো সুদূরপ্রসারী হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি। তাঁর মতে, এই সংঘাত বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) ইরানের গোলেস্তান প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় জাভানি এ মন্তব্য করেন। তিনি বলেন, চলমান যুদ্ধের সম্ভাব্য পরিণতি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবের সঙ্গে তুলনীয় হতে পারে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৃহত্তর বিশ্বপরিস্থিতিতেও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে।

জাভানির দাবি, ইরানের প্রতিপক্ষরা দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে দ্রুত বিজয় নিশ্চিত করা যাবে বলে হিসাব করেছিল। তাদের ধারণা ছিল, অল্প সময়ের মধ্যেই সামরিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব হবে। তিনি বলেন, ‘তারা বিশ্বাস করেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে, অথবা সর্বোচ্চ ৭২ ঘণ্টায় নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে।’

তবে জাভানির বক্তব্য অনুযায়ী, প্রতিপক্ষের সেই হিসাব বাস্তবায়িত হয়নি। তিনি দাবি করেন, চলমান সংঘাতের শেষ পরিণতিতে ইরান ও তার আঞ্চলিক মিত্ররাই বিজয়ী হবে।

ইরানের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আরও বলেন, যুদ্ধের ফলাফল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিস্তৃত অঞ্চলে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। তাঁর বক্তব্যে সংঘাতটিকে কেবল সামরিক লড়াই হিসেবে নয়, বরং ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আনার সম্ভাবনাময় ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত