তেহরানে কম দামে 'ভেসে আসা' আইফোন বিক্রির বিজ্ঞাপন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

তেহরানের বাজারে অস্বাভাবিক কম দামে আইফোন ১৮ বিক্রির বিজ্ঞাপন ঘিরে প্রতারণার আশঙ্কা দেখা দিয়েছে। বিজ্ঞাপনগুলোতে ফোনগুলোকে ‘যুদ্ধলব্ধ সম্পদ’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। দাবি করা হচ্ছে, হরমুজ প্রণালির কাছে ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ থেকে এসব আইফোন উদ্ধার করা হয়েছে।

গত ১৩ অক্টোবর প্রণালির কাছে একটি কনটেইনারবাহী জাহাজ ডুবে যাওয়ার খবর প্রকাশের পর এসব বিজ্ঞাপন সামনে আসে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে পানিতে ভাসতে থাকা আইফোন ও দামি সুগন্ধির বোতল দেখা যায়। ভিডিওগুলোতে মানুষকে পানিতে ভাসমান এসব পণ্য সংগ্রহ করতেও দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

এ পরিস্থিতিতে ইরানের সাইবার পুলিশ সম্ভাব্য ক্রেতাদের সতর্ক করেছে। পণ্য সরেজমিনে পরীক্ষা করা এবং বিক্রেতার পরিচয় নিশ্চিত করার আগে কোনো ধরনের জামানত বা অগ্রিম অর্থ পরিশোধ না করার পরামর্শ দিয়েছে তারা।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জাহাজডুবির ঘটনাকে কেন্দ্র করে প্রতারক চক্র আকর্ষণীয় দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিতে পারে, যদিও বাস্তবে সেই পণ্যের কোনো অস্তিত্ব নেই। ফলে কম দামে আইফোন পাওয়ার আশায় অগ্রিম অর্থ পরিশোধ করলে ক্রেতারা প্রতারণার শিকার হতে পারেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত