ইমাম রেজার মাজার জিয়ারত করলেন পেজেশকিয়ান

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পবিত্র ইমাম রেজার মাজার জিয়ারত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার  (২৩ অক্টোবর) সন্ধ্যায় সংক্ষিপ্ত সফরে শহরটিতে গিয়ে তিনি শিয়া মুসলিমদের অষ্টম ইমাম আলী ইবনে মুসা আল-রেজার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সমাধিতেও যান তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মাজার জিয়ারতের পর পেজেশকিয়ান খামেনির সমাধিতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি পবিত্র কোরআনের একটি সুরা তিলাওয়াত করেন।

মাশহাদ শহরটি ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশে অবস্থিত। সেখানে অবস্থিত ইমাম রেজার মাজার শিয়া মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান। পেজেশকিয়ানের এই সফরে মাজার জিয়ারতের পাশাপাশি খামেনির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

তবে সফরটি নিয়ে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, কিংবা সেখানে অন্য কোনো কর্মসূচি ছিল কি না, সে বিষয়ে ইরনার প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত